বিসিএস কর্মকর্তা নজরুলের চিকিৎসায় ৫০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ২০:৫৭
 
বিসিএস (প্রশাসন) ৩০ ব্যাচের কর্মকর্তা মো. নজরুল ইসলামের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় গণভবনে নজরুল ইসলামের মা ফাতেমা বেগম এবং স্ত্রী সারাফ আনিকা হক প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন। 
 
মো. নজরুল ইসলাম সরকারি কর্ম কমিশনের সহকারী পরিচালক পদে কর্মরত রয়েছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। আজ রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি