দুরন্ত ব্যাটিংয়ে ৪০০ ছাড়িয়ে বাংলাদেশ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৪
 
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে টাইগারদের দুরন্ত ব্যাটিংয়ে ৪০০ ছাড়াল বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত মুমিনুল ও মোসাদ্দেকের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।
 
এরপর মাহমুদউল্লাহ ও মিরাজের ব্যাটে ভর করে বাংলাদেশের স্কোর ৪০০ ছাড়ায়। মাহমুদউল্লাহ ২৭ ও সানজামুল ৯ বলে ৩ রানে অপরাজিত আছেন।
 
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন চার উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল হক ১৭৫ ও মাহমুদুল্লাহ ৯ রান করে অপরাজিত ছিলেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ