তৌসিফ-তিশার ‘বৃষ্টির ছোঁয়া’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১০
 
ভালোবাসা মানুষকে স্বপ্নচারী, কখনো কখনো আবেগের উচ্ছ্বাস মাত্রা ছাড়িয়ে যায়। রাতুলের জীবনেও ভালোবাসার এমন আলোড়ন তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে এসে। রাতুল জুনিয়র ব্যাচের রূপসী মেয়ে কণার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়।
 
কিন্তু কারণে অকারণে প্রেমিকার আবদার মেটাতে গিয়ে রাতুলের নাভিশ্বাস উঠে যায়। বাড়তি বিড়ম্বনা হিসেবে যুক্ত হয় ভালোবাসার অবসম্ভাবী অনুসঙ্গ ‘ঈর্ষা’। এক সময় রাতুল ভালোবাসার মধুর জাল ছিঁড়ে বেড়িয়ে আসতে চায়। 
 
এরপর গল্পে নতুন মোড় আসে। এমনই গল্পে ‘বৃষ্টির ছোঁয়া’ শিরোনামের নাটক নির্মাণ করলেন এল আর সোহেল। চিত্রনাট্য লিখেছেন রাসেল আলী মন্ডল। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব-তানজিন তিশা। 
 
তৌসিফ মাহবুব-তানজিন তিশা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন মিমি আজমিম, ফরহাদ হোসেইন সহ অনেকে। আগামীকাল রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে ‘বৃষ্টির ছোঁয়া’।
 
ইত্তেফাক/আনিসুর