নোয়াখালীতে ৩ বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৯
 
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ বৃহস্পতিবার আলাদা অভিযান চালিয়ে তিন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে। ৮ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র নাশকতার আশংকায় তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
 
 
 
তারা হলেন- নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সেনবাগের কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলা যুবদল সভাপতি মির্জা মোহাম্মদ মোস্তফা, উপজেলার কাবিলপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সেক্রেটারী সামছুল হক সামু। 
 
জানা যায়, সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইয়ারপুর গ্রামের বাড়ি থেকে আনোয়ার হোসেন বাহারকে (৪২) গ্রেফতার করে। আনোয়ার ওই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। একই দিন সকাল সাড়ে ১০টার সময় সেনবাগের কাবিলপুর ইউনিয়ন সেচ্চাসেবকদল সেক্রেটারি সামছুল হক সামুকে (৩৫) বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজার পৌরসভা গেট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি শায়েস্তানগর গ্রামের নুরুল হক মেস্ত্রীর ছেলে। অন্যদিকে, পুলিশের অপর একটি দল বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে উপজেলা যুবদল সভাপতি মির্জা মোহাম্মদ মোস্তফাকে (৪২) গ্রেফতার করে। তিনি পৌরসভার কাদরা ৫নং ওয়ার্ডের মৃত হাসমত উল্লার ছেলে।
 
সেনবাগ থানার ওসি হারুন উর রশিদ চৌধুরী জানান, তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। এদিকে ৮ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র নাশকতার আশংকায় তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।বৃহস্পতিবার দুপুরের পর তাদেরকে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি