মালয়েশিয়ার কুয়ালালমপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের হাজীগঞ্জের সোহেলের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপর বেলা আড়াইটায় সোহেলের জানাজা হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের দেবীপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সোহেলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় সোহেলের মরদেহ লাশবাহী এ্যাম্বুল্যান্স যোগে তাদের নিজ বাড়ীতে পৌঁছলে এক হৃদয় বিধারক দৃশ্যের সৃষ্টি হয়। হাজীগঞ্জের দেবীপুর গ্রামের মো. সোহেল ১ ভাই ও ৪ বোনের মধ্যে সে দ্বিতীয়। মাত্র ৮মাস আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে জীবিকার সন্ধানে পাড়ি জমান সোহেল। গত রবিবার রাতে দূর্ঘটনা ঘটার পর সোমবার সকালে সোহেলের বাড়ীতে মৃত্যুর সংবাদ পৌঁছে। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আশপাশের প্রতিবেশিরা তাদের সান্তনা দিতে ছুটে আসেন। পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।
এর আগে শুক্রবার রাত ২টায় সোহেলকে মালয়েশিয়া থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে সেখানে সোহেলর মৃত দেহ তার বাবা আনোয়ার হোসেন গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মৃত দেহ দাফন করার জন্য ৩৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। অপর দিকে মালয়েশিয়ার কোম্পানির পক্ষ থেকেও উভয় মৃত দেহের সঙ্গে প্রাথমিক খরচ বাবদ টাকা প্রদান করা হয়েছে বলেন জানান সোহেলের বাবা আনোয়ার হোসেন।
আরও পড়ুন: কুমিল্লায় তুহিন হত্যা মামলার প্রধান আসামি বাবুল গ্রেফতার
উল্লেখ্য, গত রবিবার (৭ এপ্রিল) রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দরের কাছের একটি সড়কে বাংলাদেশিসহ আরও কয়েকটি দেশের শ্রমিকরা কর্মস্থলে যাবার পথে বাস দুর্ঘটনার শিকার হয়। এ সময় ৫ বাংলাদেশিসহ ১১জন নিহত হয়। এতে আরও বেশ কয়েকজন আহত হয়।
ইত্তেফাক/জেডএইচডি
