এসএসসি পরীক্ষার্থী তাহমিনা (১৬) বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ গ্রহণ করে। সে ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
তাহমিনার বাবা মো. তোফাজ্জেল হোসেন মধ্য বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘ ২বছর ধরে কিডনি, ডায়েবেটিকস ও ক্যান্সার রোগে ভুগছিলেন। তার গ্রামের বাড়ি মধ্যেরচর। তাহমিনা এক বোন ও দুই ভাইয়ের মধ্য বড়। তার দুই ভাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ৫ সদস্যের পরিবারে এক মাত্র উপার্জনকারী ছিলেন তোফাজ্জেল হোসেন।
তাহমিনার বাবার মৃত্যুর খবর শুনে উপজেলার নির্বাহী অফিসার পূরবী গোলদার বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাকে সান্ত্বনা দেন। এ সময় তাহমিনা আত্মচিৎকার করে বলে, আমাদের ভরণ পোষণ ও লেখাপড়ার খরচ দিবে কে? বাবা মারা যাওয়ায় তাদের তিন ভাইবোনের ভবিষ্যৎ অন্ধকারে। বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সহযোগিতায় তাহমিনা পরীক্ষায় অংশগ্রহণ করে।
ইত্তেফাক/আরকেজি
