রংপুরে জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৭
 
রংপুরে শাহরিয়ার প্রান্ত ওরফে আমির হামজা (২০) নামের এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বৃহস্পতিবার ভোরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মোড় থেকে গ্রেফতার করা হয়। তিনি রংপুর মহানগরীর রবার্টসনগঞ্জ এলাকার আসাদুজ্জামান ময়নার ছেলে। 
 
র‌্যাব-১৩ এর মেজর রাব্বী জানান, গ্রেফতারকৃত আমির হামজা গঙ্গাচড়া উপজেলার একটি এবং ঢাকার কেরানীগঞ্জের অপর একটি মাদ্রাসায় লেখাপড়া করেছেন। জেএমবির শীর্ষ নেতাদের সাথে তার সক্রিয় সম্পর্ক রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি