তৃতীয় দিনে ফের ব্যাটিং করছে শ্রীলঙ্কা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৬
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ফের ব্যাটিং শুরু করেছে শ্রীলঙ্কা। গতকাল বৃহস্পতিবার এক উইকেটে ১৮৭ রান নিয়ে দ্বিতীয় দিনশেষ করেছিল। সেখান থেকেই আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছে লঙ্কানরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ এক উইকেটে ২০৭ রান। ক্রিজে আছেন সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা। আর সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন কুশল মেন্ডিস।
 
এর আগে মুমিনুলের ১৭৬ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৫১৩ রান করে। বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম ৯২, মাহমুদউল্লাহ অপরাজিত ৮৮ এবং তামিম ৫২ রান করেছেন। লঙ্কান বোলারদের মধ্যে রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমাল তিনটি করে উইকেট নেন। এছাড়া দুটি উইকেট নেন লাকসান সানদাকান।
 
ইত্তেফাক/কেআই