কাহালুতে বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১৬
বিএনপি বগুড়ার কাহালু উপজেলা শাখার আহ্বায়ক কাজী আব্দুর রশিদকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শেষ রাতে কাহালু থানার পুলিশ চারমাথা রেলগেট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে।
 
এ রিপোর্ট লেখার সময় বেলা সোয়া ১১টা পর্যন্ত তাকে থানা হেফাজতে রাখা ছিল। এব্যাপারে কাহালু থানার অফিসার ইনচার্জ মো. শওকত কবিরের সাথে কথা বলা হলে তিনি জানান, নাশকতা করার আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস