নাটোরের সিংড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিন আওয়ামী লীগে এবং ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি কবির হোসেনের যুবলীগে যোগদান করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে আইসিটি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলকের হাতে হাত রেখে আওয়ামী লীগে যোগদান করেন তারা। এসময় প্রতিমন্ত্রী ফুলের মালা ও ফুলের নৌকা দিয়ে তাদের বরণ করে নেয়।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের কাউন্সিলে তারা বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. ওয়াদুদ মোল্লা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু সহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এসএস
