বিরাট কোহলির অনবদ্য ১১২ রানের ইনিংসের সৌজন্যে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। কোহলির পাশাপাশি ভারতের জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আজিঙ্কা রাহানেও। সেঞ্চুরি না পেলেও ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
সেঞ্চুরি করে দলকে জেতানোয় ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বিরাট। এটিই দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁর প্রথম সেঞ্চুরি। আর এই সেঞ্চুরির সৌজন্যেই আরও একটি নজির গড়লেন কোহলি। অধিনায়ক হিসেবে স্পর্শ করলেন সৌরভ গাঙ্গুলির ১১ সেঞ্চুরির রেকর্ড। ওডিআই ক্রিকেটে ভারত অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১১টি সেঞ্চুরির করার রেকর্ড ছিল সৌরভের ঝুলিতে। সেই রেকর্ডই এ দিন স্পর্শ করলেন বিরাট।
তবে এই রেকর্ড স্পর্শ করতে সৌরভের থেকে অনেক কম ইনিংস লাগল বর্তমান ভারত অধিনায়কের। ১৪২টি ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন সৌরভ। সেই রেকর্ড স্পর্শ করতে কোহলির লাগল মাত্র ৪১টি ইনিংস।-আনন্দবাজার।
ইত্তেফাক/কেআই
