ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০১
 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরের  দিকে উপজেলার সিঙ্গারবিল এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
 
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস জানান, সকালে সিঙ্গারবিল এলাকায় রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এসএস