‘নিরাপদ খাদ্যে ভরব দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’-এ স্লোগান নিয়ে পিরোজপুরের কাউখালীতে শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে কাউখালী উপজেলা পরিষদের সমানে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার ওই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাদঁ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মবর্তা মো. জাকির হোসেন, উপজেলা খাদ্যপরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপংকর মিস্ত্রী, উপসহকারী-উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফিরোজ আলম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
