অটোরিকশায় ওড়না পেঁচিয়ে রংমালা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলার গহরদী গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। রংমালা ওই গ্রামের হযরত আলীর স্ত্রী।
জানা গেছে, রংমালা একটি অটোরিকশা দিয়ে বাড়ি থেকে আড়াইহাজার যাচ্ছিলেন। কিছু পথ যাওয়ার পর চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ডাক্তার জাহাঙ্গীর জানান, হাসপাতালের আনার আগেই তিনি মারা যান।
ইত্তেফাক/আরকেজি
