রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন বিএনপি কর্মী আফজাল হোসেন। শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দির দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার বিকালে উত্তরা থেকে মোশাররফ হোসেনকে এবং নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে সন্ধ্যায় মতিউর রহমান মন্টুকে আটক করা হয়।
তবে এ ব্যাপারে পুলিশের কোনো ভাষ্য পাওয়া যায়নি।
ইত্তেফাক/নূহু
