মাদক বিরোধী অভিযান

জীবননগরে ইয়াবা সম্রাট শাওনসহ গ্রেফতার ১১

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৮
‘চার গডফাদারের নেতৃত্বে চুয়াডাঙ্গার ইয়াবা ব্যবসা, শিরোনামে দৈনিক ইত্তেফাকে শুক্রবার সংবাদ প্রকাশিত হওয়ার পর পুলিশ নড়েচড়ে বসেছে। শনিবার জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সম্রাট শাওনসহ ১১ জনকে গ্রেফতার করেছে। এসময় ৪০ পিস ইয়াবা ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 
 
জীবননগর থানা জানায়, ওসি মাহমুদুর রহমানের নেতৃত্বে সাব-ইন্সেপেক্টরগণ উপজেলার মহানগর উত্তর ও দক্ষিণ পাড়া, গোয়ালপাড়া, সদরপাড়া, গয়েশপুর ও কাশিপুর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সম্রাট সালাউদ্দিন ওরফে শাওন (২৮), সাব্বির (২৪), রবিউল ইসলাম (৩২), কদর (৩৮), নূরুল ইসলাম (৩২), বাপ্পি (২৩), শেখ নাজমুল (২৩), লাল্টু (২০), জানাবুল (৩০), রিপন (৩০) ও মিনাজুল ওরফে ঝন্টুকে (৩২) গ্রেফতার করেন। এসময় তাদের নিকট থেকে ৪০ পিস ইয়াবা ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বিকেল সাড়ে ৩টার সময় গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। থানা অফিসার ইনচার্জ ইন্সেপেক্টর মাহমুদ সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এমআই