ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৫জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পৌরশহরের দেবগ্রাম ও লাল বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- দেলোয়ার হোসেন (৩৫), ইউনুছ মিয়া (২৯) আমজাদ খান (৪৭), রুহুল আমিন (২৩), পলাশ আহাম্মদ (৪৫। এসময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা, ১৮ বোতল হুইস্কি এবং ২২ বোতল ভারতীয় স্কফ উদ্ধার করেছে।
আখাউড়া থানার পুলিশের উপ-পরিদর্শক সরোজ রতন আচার্য বলেন, আটককৃতরা মাদক কারবারী। শনিবার দুপুরে আটককৃতদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
