দারোগাকে হুমকিদাতা শাহজামাল আটক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০২
 
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দারোগাকে হুমকিদাতা শাহজামাল আটক করেছে পুলিশ। উপজেলার জোড়গাছা গ্রাম থেকে শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
 
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমছের আলীর ছেলে স্থানীয় নেতা শাহজামাল দারোগাকে হুমকি দিয়ে বলেন এই গ্রামের নাম জোড়াগাছ। এখান থেকে ওসিকে মেরে তাড়ানো হয়েছে। এরপর শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। 
 
ইত্তেফাক/আরকেজি