দেশের উন্নয়নে ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে: এমপি মনির

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২৪
 
যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। বর্তমান সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য ভিন্নভাবে কাজ করে যাচ্ছে। যোগযোগ, বিদ্যুৎ ও শিক্ষাসহ দেশের সর্বক্ষেত্রে এ সরকার আমূল পরিবর্তন এনেছে।
 
শনিবার বিকেলে যশোরের চৌগাছার বর্ণি গ্রামে আজিম শাহা মাজার প্রাঙ্গণে মা সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
অনুষ্ঠানে সোলায়মান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাজান কবির, ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সেক্রেটারি জিয়াউর রহমান রিন্টু, পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, হুমায়ন কবির সোহেল, সুমন সরকার প্রমুুখ।
 
ইত্তেফাক/আরকেজি