শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তি নিরসনে ১৭ এপ্রিল সিদ্ধান্ত

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২১:৪৬

শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় একটি কমিটি গঠন করা হয়েছে। বিভ্রান্তি নিরসনে এই কমিটি ১৭ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত দেবে। শনিবার রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনে বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ এ কথা জানান।

তিনি বলেন, গত শনিবার  সারা দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই নিয়ম অনুযায়ী ১৪ শাবান রাত, অর্থাৎ ২১ এপ্রিল রাতে শবে বরাত পালন করা হবে। কিন্তু ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠন দাবি করে, ৬ এপ্রিল শাবানের চাঁদ দেখা গেছে। 

আরও পড়ুন: মাদ্রাসার টাকা নিয়ে সম্পদের পাহাড় গড়েছেন অধ্যক্ষ সিরাজদ্দৌলা

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের শবে বরাতের তারিখ ঘোষণার একদিন পর তারা আপত্তি জানিয়েছে। তারপরও কোনও ধরনের বিভ্রান্তি যেন না থাকে সেজন্য তাদেরকে নিয়ে বৈঠক করলাম। সেই সঙ্গে একটি কমিটি করলাম। যারা ১৭ এপ্রিলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। 

ইত্তেফাক/জেডএইচ