সাতক্ষীরায় আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শনিবার বিকালে বাদ আছর সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল মার্কাজ মাঠে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে এ ইজতেমা শুরু হয়। আগামী সোমবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জানান, ইজতেমাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
