প্রতিনিয়ত ভয়ের মধ্যে কাজ করতে হয় চিকিৎসকদের: প্রাণ গোপাল

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৫
 
প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, চার বছরেও চিকিৎসক সুরক্ষা আইন ও রোগী অধিকার আইন পাস হয়নি। চিকিৎসক সুরক্ষায় কোন আইন না থাকায় প্রায়শই অনাকাঙ্খিত ঘটনার শিকার হন তারা। প্রতিনিয়ত ভয়ের মধ্যে কাজ করতে হয় চিকিৎসকদের। ফলে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা।
 
শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে প্রথম হেড-নেক সার্জারি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বাংলাদেশ সোসাইটি অব হেড-নেক সার্জনস ও রাজশাহী মেডিকেল কলেজের ইএনটি বিভাগ যৌথভাবে এ কনফারেন্সের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য, বাংলাদেশ হেড-নেক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. বেলায়েত হোসেন সিদ্দিক, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আবু ইউসুফ ফকির, বাংলাদেশ অটোলারিনলোজি সোসাইটির সভাপতি প্রফেসর ডা. কামরুল হাসান তরফদার ও সাধারণ সম্পাদক প্রফেসর ডা. জহুরুল হক।
 
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী স্বাচিপের সভাপতি প্রফেসর ডা. চিন্ময় কান্তি দাস, রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল হাসান, রাজশাহী বিএমএর সাধারণ সম্পাদক ডা. নওশাদ আলী, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মাহাবুবুর রহমান খান বাদশা ও প্রফেসর ডা. খলিলুর রহমান।
 
ইত্তেফাক/আরকেজি