নারী নির্যাতনকারীদের কখনই ইসলাম সমর্থন করে না: ভূমিমন্ত্রী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৪
 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাসী, নারী নির্যাতনকারীদের কখনই ইসলাম সমর্থন করে না। যারা বোমা মেরে মানুষ মারে, তারা ভালো মানুষ না। তারা এদেশের মানুষকে বহু বিভ্রান্তি করেছে, মানুষ আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক তা কখনও জঙ্গিবাদ চায়নি।
 
শনিবার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া নদীর উপর সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে চর কুড়ুলিয়া স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি