সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৩
বটিয়াঘাটায় শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত পরীক্ষার্থী সৌরভ চন্দ হেতালবুনিয়া গ্রামের স্বর্ণকার দুলাল চন্দের ছেলে।
 
জানা যায়, সৌরভ তার বন্ধু জয় দত্ত পরীক্ষা শেষে শুভ অধিকারীর মোটরসাইকেলে ঘুরতে বের হয়। দুপুর দেড়াটার দিকে কিসমত ফুলতলা গ্রামের কাটাখালী গেটের কাছে মোটরসাইকেল পিছলে পড়লে তারা গুরুতর আহত হয়।
 
তাদের প্রথমে বটিয়াঘাটা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় সৌরভ ও শুভকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সৌরভ মারা যায়। তার এবার শুধু ভূগোল পরীক্ষা ছিল।
 
জয় স্থানীয় বটিয়াঘাটা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়। পলাশ অধিকারীর ছেলে শুভর মাথায় আঘাত লাগায় চিকিৎসাধীন আছে।
 
ইত্তেফাক/আরকেজি