বই পড়া প্রতিযোগিতা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৪
 
‘বই পড়ি স্বদেশ গড়ি’, এই স্লোগান নিয়ে মৌলভীবাজারে আয়োজিত হল বই পড়া প্রতিযোগিতা। ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন ছিল এই বই পড়া প্রতিযোগিতা।
 
মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সরকারি গণ-গ্রন্থাগারের উদ্যোগে শনিবার বই পড়া প্রতিযোগিতা জেলা সরকারি গণ-গ্রন্থাগারের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক বিদ্যালয়ের ২০জন, মাধ্যমিক বিদ্যালয়ের ১৬জন ও মহাবিদ্যালয়ের ২১জন শিক্ষার্থী অংশ নেন।
 
জেলা সরকারি গণ-গ্রন্থাগারের লাইব্রেরিয়ান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমান। জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, জুনিয়র লাইব্রেরিয়ান জালাল উদ্দিন প্রমুখ। প্রতিযোগিতার বিষয় ছিল বঙ্গবন্ধুর আত্মজীবনী, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ।
 
ইত্তেফাক/আরকেজি