বেতাগীতে ৩ শিবির কর্মী আটক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৪৪

বরগুনার বেতাগীতে  ৩ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাট মোকামিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তরা হলেন, বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের করুনা গ্রামের মো: জসিম (২৩), উত্তর করুনা গ্রামের ইব্রাহিম (২৫) ও বামনা উপজেলার অযোধ্যা গ্রামের মো. সাইফুল্লাহ (২৬)।

জানা গেছে, তারা তিনজন মোকামিয়া গ্রামের আলম হাওলাদার বাড়ির মসজিদের ভেতর আলাপ করছিল। এ সময় স্থানীয় আওয়ামী লীগের লোকজন মসজিদের ভেতর তাদের দেখে আটক করে বেতাগী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের কাছ  শিবিরের ছাপানো সদস্য সংগ্রহ ফরম ও কর্মীদের নিয়মিত রিপোর্ট বহি পাওয়া যায় বলে পুলিশ জানায়।

বেতাগী থানার অফিসার ইনচার্জ হারুুন আর-রশীদ জানান, তাদের কোন ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল কিনা এ বিষয় খতিয়ে দেখে তাদের বরগুনা জেল হাজতে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/নূহু