নন্দীগ্রামে দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিস্কার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫৯

বগুড়ার নন্দীগ্রামে চলতি এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া শিক্ষকরা হলেন, কুমিড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খালেদ মাহমুদ ও ভরতেতুলিয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গির আলম।

নকলের দায়ে বহিস্কৃত পরীক্ষার্থী হলো, নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার মিজানুর রহমান।

শনিবার নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে তাদের অব্যাহতি ও বহিস্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. শরামিন আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু