চরফ্যাশনে বাঁশের সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ০১:১৪

চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের উত্তর শিবা ও দক্ষিণ শিবা এলাকার হাজার হাজার মানুষের যোগাযোগের একমাত্র ভরসা বাঁশ ও সুপারি গাছের একটি সাঁকো। বয়স্কদের পাশাপাশি দুটি গ্রামের স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এ সাঁকো দিয়ে।

 

স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদ রোডের পাটোয়ারী বাড়ি সংলগ্ন মুখারবান্দা খালটির ওপর ব্রিজ নির্মাণ না হওয়ায় বাধ্য হয়ে এলাকাবাসীর নিজস্ব উদ্যোগ, স্বেচ্ছাশ্রম আর আর্থিক সহায়তায় বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকো তৈরি করে তারা চলাচল করছেন। প্রতিদিন বিপুল সংখ্যক লোকজন চলাচলের কারণে সাঁকোটি প্রায়ই ভেঙে যায়। তখন মেরামত পর্যন্ত চরম দুর্ভোগ পোহাতে হয় তাদেরকে।

 

আবদুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আল এমরান প্রিন্স বলেন, খালটির উপর ব্রিজ নির্মাণের পরিকল্পনা আছে। ব্রিজ নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/নূহু