চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর-হাসপাতাল সড়কে একটি ব্রিজের মাঝখানে ভেঙে বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ বেড়েছে। ব্রিজের ওই ভাঙা অংশে রড বের হয়ে যাওয়ায় দীর্ঘ সাত/আট মাস যাবত্ কোনো যানবাহন পারাপার হতে পারছে না।
এদিকে এই সড়কটি দিয়ে শ্রীপুরসহ তিন/চারটি গ্রামের শত শত লোক ও স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ঝুঁকি নিয়ে যাওয়া আসা করতে হচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান. ব্রিজটি পুনর্নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেক আগেই চিঠি দেয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়নি। অথচ এলাকাবাসীর দুর্ভোগ বেড়েই চলছে।
ইত্তেফাক/নূহু
