ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গোপন বৈঠক করার সময় বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার স্টেশন রোড এলাকার উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদের বাসভবন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আবদু মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সমর্থক সালাম মিয়া।
আশুগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম তালুকদার চারজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান।
ইত্তেফাক/এএম।
