প্রথম ইনিংসে ২০০ রানে পিছিয়ে থাকার পর গতকাল দ্বিতীয় ইনিংসে ৮১ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। তাই গতকাল শনিবার স্বস্তিতেই চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে পার করেছিল শ্রীলঙ্কা। তবে সেই স্বস্তিটা আজ সকালে আর তাদের থাকেনি।
আজ পঞ্চম দিনের প্রথম সেশনটা সফলতার সঙ্গেই পার করেছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুমিনুল হক ও লিটন দাস। এ দুজনের দৃঢ়তায় আজ আর কোনো উইকেট না হারিয়েই ইনিংস হার এড়িয়ে এখন লিড নিচ্ছে বাংলাদেশ। শুধু তাই নয়, প্রথম সেশন নিরাপদে কাটিয়ে বাংলাদেশ এখন ম্যাচ বাঁচানোর স্বপ্নই দেখছে।
আজ ইনিংস হার এড়ানোর জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল আরো অন্তত ১১৯ রানের। পঞ্চম দিনে বাংলাদেশের সেই রান করতে কতটা বেগ পেতে হয় সেই নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে মুমিনুল হক ও লিটন দাস প্রথম সেশনে সেই অননিশ্চয়তা অনেকটাই দূর করেন। ইতোমধ্যেই চতুর্থ উইকেটে এই জুটি শত রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। হাফসেঞ্চুরি করে ব্যাট করে যাচ্ছেন মুমিনুল হক ও লিটন দাস উভয়েই।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে ৯ উইকেটে ৭১৩ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।
ইত্তেফাক/কেআই
