বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাতে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১২
বিএন‌পির চেয়ারপারসন খালেদা জিয়া দ‌লের স্থায়ী ক‌মি‌টির সদস্য‌দের সঙ্গে বৈঠ‌কে বসবেন।  খা‌লেদা জিয়ার সভাপতিত্বে রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত সা‌ড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারস‌নের রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে এ বৈঠক অনু‌ষ্ঠিত হ‌বে। 
 
‌বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী রাজধানীর নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে এ তথ্য জানান।
 
গুলশান রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ের একজন দা‌য়িত্বশীল কর্মকর্তা জানান, আগামীকাল ৫ ফেব্রুয়ারি সোমবার বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া সি‌লেটে মাজার জিয়ারত কর‌তে যা‌বেন। তাই খা‌লেদা জিয়ার সফর এবং গতকাল অনু‌ষ্ঠিত দ‌লের জাতীয় নির্বাহী ক‌মি‌টির সভায় ওঠে আসা প্রস্তাব, পরামর্শ ও দিক নি‌র্দেশনা নি‌য়ে পর্যা‌লোচনা সা‌পে‌ক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হ‌তে পা‌রে।
 
ইত্তেফাক/ রেজা