লোহাগড়া বিএনপির ২ নেতা আটক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪২
নড়াইলের লোহাগড়ায় বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। তাদেরকে আজ রবিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার গভীর রাতে লোহাগড়া থানার এসআই রানা প্রতাপ ঘোষের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ইতনা ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ পলাশ আলী (৩৮) ও উপজেলা বিএনপির সদস্য শেখ আইয়ুব আলীকে (৫৫) আটক করেছে। 
 
আটক শেখ পলাশ আলী কুমোরডাঙ্গা গ্রামের শেখ মহাসিন আলীর ছেলে ও শেখ আইয়ুব আলী শেখ মহিউদ্দিনের ছেলে। 
 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আটক দুইজন বিগত ২০১৭ সালের ১০ জুন ইতনা চৌরাস্তা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। 
 
ইত্তেফাক/কেকে