রকমারি ডটকমে ২৭ শতাংশ ছাড়ে বইমেলার বই

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৪
কোনোভাবেই এবারের বইমেলার এই আনন্দ হাতছাড়া হবে না আপনার। আরো অনেক অনলাইন বুকশপের মত রকমারি ডট কম এবারের বইমেলাতেও নিয়ে এসেছে নতুন বইয়ের পসরা। বইমেলায় গিয়ে যখন ২৫% ছাড়ে বই পাচ্ছেন, তখনই ঘরে বসে রকমারির অনলাইনে অর্ডার করলেই পাবেন ২৭ শতাংশ ছাড়।
 
প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্রাহকসেবার জন্য খোলা থাকছে রকমারির দরজা। ফোন কিংবা অনলাইন অর্ডার- দুটোর যেকোন একটিই আপনার চাহিদাটি রকমারির কাছে পৌঁছে দেয়ার জন্য যথেষ্ট। প্রাথমিকভাবে কোন মূল্য পরিশোধ না করলেও চলবে। এছাড়া রকেট, বিকাশসহ আছে মূল্য পরিশোধের আর অনেক উপায়। বিস্তারিত জানতে হলে সেটাও সম্ভব। কেবল ফোন করতে হবে ১৬২৯৭ নম্বরে। রকমারি থেকে বই নেয়ার ক্ষেত্রে অনলাইনে www.rokomari.com এ নিজের অ্যাকাউন্ট থেকে অর্ডার করলে শিপিং চার্জ পড়বে ৩০ টাকা। আর ফোন অর্ডারে ৫০ টাকা।
 
এই বইমেলায় মেলায় যাওয়ার কোন বাড়তি চাপ ছাড়াই বাড়িতে বসে দেখে নিন রকমারির বইয়ের তালিকা, দেখুন প্রকাশনী থেকে প্রকাশ পাওয়া নতুন সব বইকে। না পাওয়া গেলে অর্ডার করুন ফোনে কিংবা অনলাইনে। আপনার প্রিয় বইটি কোনো বাড়তি সমস্যা ছাড়াই পৌঁছে যাবে আপনার হাতে।