সবার জন্য শিক্ষা নিশ্চিত করেছে সরকার: গণশিক্ষামন্ত্রী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২১
 
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, বর্তমান সরকার সবশ্রেণি পেশার মানুষের শিক্ষা গ্রহণ নিশ্চিত করেছেন। তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
 
রবিবার সকালে ময়মনসিংহে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষার সাথে সর্ম্পকিত সকল কর্মকর্তা ও ময়মনসিংহ সদর উপজেলার প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।
 
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) বিজয় ভূষণ পাল, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি