নিখোঁজের ৫ দিন পর কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৪
 
গাজীপুরের কালীগঞ্জ থেকে নিখোঁজের ৫ দিন পর রবিবার সন্ধ্যায় কাপাসিয়ার উপজেলার কামড়া গ্রাম থেকে জহিরুল ইসলাম (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের ভিটি বাগুন গ্রামের আ. মান্নানের ছেলে। 
 
কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, জহিরুল গত মঙ্গলবার সকালে কালীগঞ্জের নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যাননি। পরিবারের সদস্যরা  খোঁজাখুজি করে তার সন্ধ্যান করতে পারেনি। রবিবার বিকালে কাপাসিয়া উপজেলার কামড়া গ্রামের জঙ্গলে এক মহিলা একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরে খবর পেয়ে পরিবারের লোকেরা লাশটি জহিরুলের বলে শনাক্ত করেন। গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি