আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা মঙ্গলবার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১২
আগামী মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর এক সভা অনুষ্ঠিত হবে।
 
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার এ কথা জানিয়ে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করবেন।
 
তিনি সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বাসস
 
ইত্তেফাক/কেকে