বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির বৈঠক শুরু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩০
বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়া দ‌লের স্থায়ী ক‌মি‌টির সদস্য‌দের সঙ্গে নিয়ে বৈঠ‌ক শুরু করেছেন।  রবিবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারস‌নের রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে এ বৈঠক শুরু হয়। 
 
এর আগে বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী বৈঠকের ব্যাপারে জানিয়েছিলেন।
 
গুলশান রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ের একজন দা‌য়িত্বশীল কর্মকর্তা জানান, ৫ ফেব্রুয়ারি সোমবার বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া সি‌লেটে মাজার জিয়ারত কর‌তে যা‌বেন। তাই খা‌লেদা জিয়ার সফর এবং   দ‌লের জাতীয় নির্বাহী ক‌মি‌টির সভায় ওঠে আসা প্রস্তাব, পরামর্শ ও দিক নি‌র্দেশনা নি‌য়ে পর্যা‌লোচনা সা‌পে‌ক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হ‌তে পা‌রে।
 
ইত্তেফাক/এমআই