আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে জেলা বিএনপির সদস্যসহ জামায়াতের দুই নেতাকে আটক করেছে। গতকাল ভোর রাতে পুলিশের একটি দল কালিদাসপুর গ্রাম থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেনকে তার বাড়ি থেকে আটক করে।
এছাড়া উপজেলার খাসকররা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি খায়রুল ইসলাম ও একই ইউনিয়নের জামায়াতের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জামিরুল ইসলামকে আটক করে। আটক খায়রুল ইসলাম তিয়রবিলা গ্রামের মজিবর রহমানের ছেলে ও জামিরুল কাবিলনগর গ্রামের মুত আব্দুল করিমের ছেলে। খায়রুল ইসলাম হরিনাকুন্ডুর একটি এসএসসি পরীক্ষার হল সুপারের দায়িত্ব পালন করছিলেন। আটক তিনজনের নামেই নাশকতার মামলা দিয়ে গতকাল সকালে আাদলতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
