কালিয়ায় সাংবাদিক ও ২ বিএনপি নেতা আটক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২৬
 
কালিয়ায় সাংবাদিক ও ২ বিএনপি নেতাকে আটক করা হয়েছে। পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
তারা হলেন- কালিয়া বিএনপির সভাপতি আনোয়ার সর্দার, দৈনিক দিনকাল ও পূর্বাঞ্চলের সাংবাদিক গোলাম মোর্শেদ ও স্থানীয় বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান।
 
পুলিশ জানায়, রবিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার পুরুলিয়ার মোড় নামকস্থান থেকে তাদের আটক করা হয়। তবে তাদের পারিবারিক সূত্রগুলো জানিয়েছে, তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়েছে।
 
কালিয়া থানার এসআই শিমুল দাশ জানান, নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে ওই ৩জনকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি