ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ২২ নেতা-কর্মী গ্রেফতার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৯
 
ঝিনাইদহে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৭টি ককটেল। গতকাল রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে জেলায় নাশকতার পরিকল্পনা করছিল বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এসময় অভিযান চালিয়ে মহেশপুর থেকে ১ ককটেলসহ ১২ জামায়াত, কোটচাঁদপুর থেকে ৩ জামায়াত, কালীগঞ্জ থেকে ১ জামায়াত ও ১ বিএনপি এবং সদর ও হরিণাকুন্ডু থেকে ৬টি ককটেলসহ ৫ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়াও বিভিন্ন মামলায় জেলার ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও ৪৭ জনকে।
 
ইত্তেফাক/এসএস