দাখিল পরীক্ষায় নকলের অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আইরিন আক্তার এই বহিষ্কার করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ সোমবার ছিলো আকাইদ ও ফিকহ্ বিষয়ের পরীক্ষা। উপজেলার ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে গিয়ে তিনি কেন্দ্রের ২ নম্বর কক্ষ হতে নকলসহ হাতেনাতে ওই পরীক্ষার্থীকে ধরে ফেলেন। বহিষ্কৃত পরীক্ষার্থী উপজেলার কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসার ছাত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্র সচিব মাওলানা আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসএস
