কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নাশকতা পরিকল্পনার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনোয়ার হোসেন মনা (৪৫) ও উপজেলা যুবদলের সদস্য সোহেল হোসেনকে (৪০)। তাদেরকে ভুরুঙ্গামারী বাজার থেকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
ওসি তাপস চন্দ্র পণ্ডিত জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
