প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্রদলের কর্মী রামিম রহমানকে শেরে বাংলা নগর থানায় সোর্পদ করেছে শাখা ছাত্রলীগ। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রক্টরের উপস্থিতিতে তাকে পুলিশে দেয়া হয়।
প্রক্টর ড. ফরহাদ হোসেন জানান, একটি ভুয়া আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিল রামিম। তাই তাকে পুলিশে সোর্পদ করা হয়েছে।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, অনেক আগে থেকেই রামিম ফেসবুকে প্রধানমন্ত্রী ও সরকার নিয়ে আপত্তিকর লেখালেখি করত। জুনিয়রদের সে নানা প্রকার কু-পরামর্শ দিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাচ্ছিল। তাই তাকে পুলিশে দেয়া হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
