চাটমোহর থানা পুলিশ রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পৌর শ্রমিক দলের সভাপতিকে গ্রেফতার করেছে। উপজেলার রেলবাজার এলাকা থেকে ছাত্রদলের সাধারণ সম্পাদক কুবিরদিয়ার গ্রামের জামাল উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩০) ও আফ্রাতপাড়া মহল্লার আলহাজ্ব মিজানুর রহমান সাখাতের ছেলে পৌর শ্রমিক দলের সভাপতি ও চাটমোহর ব্যবসায়ী সমিতির দফতর সম্পাদক এনামুল হককে (৪৫) গ্রেফতার করে।
থানার ওসি এস এম আহসান হাবীব জানান, ৮ ফেব্রুয়ারিকে সামনে রেখে নাশকতার অপচেষ্টা চালানোর জন্য তারা সঙ্গবদ্ধ হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
