নাগেশ্বরীতে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৬
 
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইয়াবা বিক্রেতা, মাদক সেবীসহ ওয়ারেন্টভুক্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে তাদের।
 
নাগেশ্বরী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টায় পৌরসভার হাজীপাড়া কবরস্থান এলাকা থেকে ৮টি ইয়াবা বড়িসহ জুম্মাপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম, সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ রামখানা ফেলানী মোড় থেকে মাদক সেবনের অপরাধে কুড়িগ্রামের পরমালী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে রতন খন্দকার, কৈকুড়ীর পাড় গ্রামের রহমত আলীর ছেলে তপন রানা ও উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গোয়ালীপাড়ার আজগার আলী আজাদের ছেলে মনিরুজ্জামান মামুনকে আটক করে। এছাড়া গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, আব্দুস ছালাম ও আক্কাস আলীকে গ্রেফতার করা হয়।
 
নাগেশ্বরী থানার এসআই সারওয়ার পারভেজ জানান, গ্রেফতারকৃত ৮ জনকে আজ সোমবার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এসএস