বাঁশখালীতে ২০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়নস্থ বশির উল্লাহ্ মিয়াজির বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
বাজারের একটি কামারের দোকান থেকে আগুনের সূত্রপাত হযেছে বলে ধারণা করছে স্থানীয়রা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিয়ে দোকানে এই আগুনের সূত্রপাত হয়। এরপর পর্যায়ক্রমে বাজারের অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের জন্য স্থানীয় ব্যাবসায়ীদের পাশাপাশি স্থানীয় লোকজন কাজ করে।
ব্যবসায়ী সূত্রে জানা যায়, বশির উল্লাহ্ মিয়াজির বাজারের পূর্বকূলে ইউসুফ সওদাগরের তেলের দোকান, নোয়া মিয়া সওদাগরের গ্যারেজ, মনছুর সওদাগরের পার্টসের দোকান, নুরু সওদাগরের কলঘর, শাহা জাহান সওদাগরের দোকান, লিটন মিস্ত্রিও গ্যারেজ, আরিফ সওদাগরের ডেকোরেশনের দোকান, সাদুর সওদাগরের চায়ের দোকান, মৌলানা দিদারের মুদির দোকান, দিদার সওদাগরের কাপড়ের দোকান, নুরুল আলম সওদাগরের দোকান, নয়ন সওদাগরের দোকান, রাজা মিয়া সওদাগরের মুরগীর ফার্ম, পারভেজ সওদাগরের কলিংকর্ণাওসহ কয়টি কামারের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ইত্তেফাক/নূহু
