পটিয়ায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫৪
 
চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের ধাক্কায় অভি বড়ুয়া নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, নিহত অভি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি মোটর সাইকেল নিয়ে পটিয়ার দিকে যাচ্ছিলেন। ইন্দ্রপুলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অভি।
 
ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
 
ইত্তেফাক/এএম