ঈশ্বরদীতে ট্রাক চাপায় শ্রমিক নিহত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১২
 
ঈশ্বরদীতে ট্রাক চাপায় হেলাল (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল আটটার দিকে পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ঈশ্বরদীর নারিচা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বলে জানা গেছে।
 
প্রত্যক্ষদর্শী জানান, হেলাল সাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে পোস্ট অফিস মোড়ে দ্রুতগতি সম্পন্ন গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাক (রাজ মেট্রো ১১-০১৫৭)  চাপা দিলে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে তিনি মারা যান। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছেন।
 
তার সহকর্মী জানান, গত মাসের ১৫ তারিখে হেলাল ইপিজেড এর এমজিএল-২ চায়না কোম্পানিতে শ্রমিক পদে চাকরিতে যোগদান করেন। হেলাল মাত্র তিন মাস আগে বিয়ে করেছে এবং শহরের ডাকবাংলোর পাশে নিরালা মহলে বাসা ভাড়া নিয়ে থাকতো বলে পরিবার সূত্রে জানা গেছে।
 

ইত্তেফাক/এএম