রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে হিরোইন ব্যবসায়ীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ২৮ গ্রাম হিরোইনসহ তাদেরকে আটক করা হয়। এসময় মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটকৃতরা হলেন, মাদক ব্যবসায়ী তানোর পৌর এলাকার তানোর সিন্দুকাই গ্রামের ওছিমুদ্দিনের ছেলে হুমায়ন কবির হ্নদয় (২৬) ও মাদকসেবী তানোর মধ্যপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে ইমন হোসনে (২০)।
তানোর থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হুমায়ন কবির হ্নদয় একজন মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
